১১ দিনের ছুটিতে শেয়ারবাজার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামীকাল বুধবার থেকে ২৫ আগস্ট পর্যন্ত দেশের শেয়ারবাজারে লেনদেন বন্ধ থাকবে।জাতীয় শোক দিবস, পবিত্র শবে কদর, পবিত্র ঈদুল ফিতর, সাপ্তাহিক ছুটি ও বিশেষ ছুটির কারণে দুই স্টক এক্সচেঞ্জে এ ছুটি ঘোষণা করা হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। আগামী ২৬ আগস্ট থেকে ডিএসই ও সিএসইতে যথারীতি লেনদেন শুরু হবে। ওই দিন আবারও সকাল সাড়ে ১০টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত লেনদেন চলবে। এ ছাড়া অফিশিয়াল কার্যক্রম চলবে সকাল সাড়ে নয়টা থেকে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত।