১১ বছরে গ্রেটওয়াল সিরামিকস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের অন্যতম টাইলস উৎপাদনকারী প্রতিষ্ঠান গ্রেট ওয়াল সিরামিকস ইন্ডাস্ট্রিজ লিমিটেড ১১তম বছরে পদার্পণ করল। এই উপলক্ষে রাজধানীর বাংলামোটরে এক হোটেলে আজ শনিবার দুপুর দুইটায় কেক কেটে মাসব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শামসুল হুদা।
উদ্বোধন অনুষ্ঠানে মোহাম্মদ শামসুল হুদা বলেন, ‘এই দশ বছরের যাত্রা ও সাফল্যের কৃতিত্ব প্রতিষ্ঠানটির প্রত্যেক কর্মকর্তাদের; যাঁরা রাত দিন পরিশ্রম করেছেন।’ তিনি ভবিষ্যতেও এর ধারাবাহিকতা রাখার আহ্বান জানান।
গ্রেট ওয়াল সিরামিকস এর ৮০টি ডিলার পয়েন্ট ও গুরুত্বপূর্ণ প্রদর্শনী কেন্দ্রগুলোতে থাকছে মাসব্যাপী আয়োজন। আয়োজনে থাকছে সাজ-সজ্জা, মিষ্টি বিতরণ ও বিভিন্ন উপহার সামগ্রীসহ বর্ণিল শোভাযাত্রা।
অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির উপব্যবস্থাপনা পরিচালক আসিফ ইকবালসহ প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।