প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মার্কেন্টাইল ব্যাংক এ বছর ১১ গুণী ব্যক্তি ও প্রতিষ্ঠানকে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে সম্মাননা দিয়েছে। গত মঙ্গলবার রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে সাতজন গুণী ব্যক্তি, তিনটি প্রতিষ্ঠান ও একটি গ্রামকে এই সম্মাননা দেওয়া হয়। মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধভিত্তিক গবেষণায় সম্মাননা পেয়েছেন মফিদুল হক, বাংলা ভাষা ও সাহিত্যে কবি আসাদ চৌধুরী, সংস্কৃতিতে ছায়ানট, শিক্ষায় ড. সৈয়দ আনোয়ার হোসেন, চিকিৎসায় সামন্ত লাল সেন, সাংবাদিকতায় ইকবাল সোবহান চৌধুরী, অর্থনীতি ও অর্থনীতিবিষয়ক গবেষণায় দেবপ্রিয় ভট্টাচার্য, শিল্প ও বাণিজ্যে সালাহউদ্দিন আলমগীর, বিজ্ঞান ও প্রযুক্তিতে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন, সমাজ বিনির্মাণে সূচনা ফাউন্ডেশন এবং ক্রীড়ায় কলসিন্দুর গ্রাম (ফুটবল)। বিজ্ঞপ্তি