১১ মাসে বিদেশি সহায়তাপ্রবাহ কমেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের বিদেশি সহায়তার অর্থ ছাড় কমে গেছে। চলতি অর্থবছরের ১১ মাসে (জুলাই-মে) আগের বছরের চেয়ে প্রায় ৩৯ কোটি ডলার কম বিদেশি সহায়তা এসেছে।অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) সূত্রে জানা গেছে, আলোচ্য সময়ে প্রায় ১৪৫ কোটি মার্কিন ডলারের বিদেশি সহায়তা এসেছে। গত বছর এর পরিমাণ ছিল ১৮৬ কোটি ডলার।চলতি অর্থবছরের শুরুতে ২৮০ কোটি কোটি ডলারের সহায়তা পাওয়ার প্রতিশ্রুতি প্রাক্কলন করা হয়েছিল। তবে পদ্মা সেতু নির্মাণ, ভারতীয় ঋণসহ মোট প্রতিশ্রুতির পরিমাণ দাঁড়ায় ৪৮৭ কোটি ডলার।ইআরডি সূত্রে আরও জানা গেছে, জুলাই-মে সময়কালে বিদেশে ঋণ হিসেবে এসেছে ৯০ কোটি ডলার, আর অনুদান হিসেবে পাওয়া গেছে ৫৩ কোটি ৪৮ লাখ ডলার।গত অর্থবছরের একই সময়ে বিদেশি ঋণ বাবদ পাওয়া গিয়েছিল ১৪৫ কোটি ডলার, আর অনুদান হিসেবে পাওয়া গেছে ৪১ কোটি ডলার।আলোচ্য সময়ে সবচেয়ে বেশি পরিমাণ অর্থ ছাড় করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। এই সংস্থাটি ১১ মাসে বাংলাদেশকে প্রায় ৪০ কোটি ডলার ছাড় করেছে। এরপরের স্থানে রয়েছে বিশ্বব্যাংক। এই সংস্থাটি দিয়েছে ৩৩ কোটি ডলার। এ ছাড়া জাপান ১০ কোটি ডলার, দক্ষিণ কোরিয়া তিন কোটি ৭০ লাখ ডলার, ইসলামিক উন্নয়ন ব্যাংক (আইডিবি) এক কোটি ১০ লাখ ডলার দিয়েছে।