১১তম মোবিল কাপ গলফ টুর্নামেন্ট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এম জে এল বাংলাদেশ লিমিটেডের আয়োজনে সম্প্রতি শেষ হলো ১১তম মোবিল কাপ গলফ টুর্নামেন্ট-২০১৭। কুর্মিটোলা গলফ ক্লাবে গত বুধবার টুর্নামেন্টটি শুরু হয়। ক্লাবের ব্যাংকুয়েট হলে শুক্রবার পুরস্কার বিতরণীতে সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) মো. আবদুল মুবিন বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। এবারের টুর্নামেন্টে অংশ নেন বাংলাদেশে নিযুক্ত কোরীয় রাষ্ট্রদূত আহন সিয়ং-ডু, চীনা রাষ্ট্রদূত মা মিংকিয়াং, প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী, ইস্ট কোস্ট গ্রুপের চেয়ারম্যান ও এম জে এল বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আজম জে চৌধুরীসহ বিশিষ্ট গলফাররা। বিজ্ঞপ্তি