১১তম সিটি ক্ষুদ্র উদ্যোক্তা পুরস্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানবকল্যাণমুখী সংগঠন সিটি ফাউন্ডেশনের ‘১১তম সিটি ক্ষুদ্র উদ্যোক্তা পুরস্কার’-এর বিজয়ীদের নাম মাধ্যমে ঘোষণা করা হয়েছে। এতে শ্রেষ্ঠ ক্ষুদ্র উদ্যোক্তা বিভাগে মেহেরপুরের ইসরাত জাহান সাড়ে চার লাখ, শ্রেষ্ঠ নারী ক্ষুদ্র উদ্যোক্তা বিভাগে বিজয়ী হিসেবে ঠাকুরগাঁওয়ের অফিনা বেগম সাড়ে তিন লাখ, শ্রেষ্ঠ কৃষি ক্ষুদ্র উদ্যোক্তা বিভাগে চাঁদপুরের সোহেল মিয়াজী সাড়ে তিন লাখ টাকা পুরস্কার পেয়েছেন। এই তিন বিভাগে তিনজন রানারআপ এক লাখ করে টাকা পুরস্কার পান। এ ছাড়া শ্রেষ্ঠ ক্ষুদ্রঋণ প্রদানকারী প্রতিষ্ঠান বিভাগে বিজয়ী হিসেবে ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (আইডিএফ) তিন লাখ এবং শ্রেষ্ঠ সৃজনশীল ক্ষুদ্রঋণ প্রদানকারী প্রতিষ্ঠান বিভাগে বিজয়ী হিসেবে কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক) চার লাখ টাকা পুরস্কার পেয়েছে। বিজ্ঞপ্তি।