১১০ শতাংশ নগদ লভ্যাংশ দেবে লিন্ডে বাংলাদেশ
পুঁজিবাজারে তালিকাভুক্ত জ্বালানি খাতের কোম্পানি লিন্ডে বাংলাদেশ লিমিটেড শেয়ারধারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। প্রতিষ্ঠানটি ১১০ শতাংশ নগদ লভ্যাংশ দেবে। লিন্ডে বাংলাদেশের পক্ষ থেকে আজ রোববার এ ঘোষণা দেওয়া হয়। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে প্রকাশিত সংবাদে বলা হয়, প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ গত ৩১ ডিসেম্বর শেষ হওয়া অর্থবছরের জন্য এই লভ্যাংশ ঘোষণা করেছে। এ নিয়ে গত অর্থবছরে প্রতিষ্ঠানের মোট লভ্যাংশ দাঁড়াল ৩১০ শতাংশ। এর আগে ২০০ শতাংশ অন্তর্বর্তী নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল লিন্ডে বিডি। এ-সংক্রান্ত বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৮ মে অনুষ্ঠিত হবে। রেকর্ড ডেট ২৫ মার্চ।
এদিকে ২০১২ অর্থবছরের চেয়ে ২০১৩ অর্থবছরে লিন্ডে বাংলাদেশর শেয়ারপ্রতি আয় বা ইপিএস বেড়েছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, ৩১ ডিসেম্বর পর্যন্ত তাদের ইপিএস হয়েছে ৪৮ টাকা ৫৫ পয়সা, যা ২০১২ সালের একই সময়ের চেয়ে ১৬ টাকা ৪৮ পয়সা বেশি। ২০১২ সালে প্রতিষ্ঠানটির ইপিএস হয়েছিল ৩১ টাকা ৭১ পয়সা।