১২ উপদেষ্টা নিয়োগ করল অ্যালায়েন্স
তৈরি পোশাক ক্রেতাদের জোট অ্যালায়েন্স ফর বাংলাদেশ ওয়ার্কার্স সেফটির ১২ সদস্যের উপদেষ্টা পরিষদের নাম ঘোষণা করেছে।
উপদেষ্টারা হলেন ডব্লিউআরএপির প্রেসিডেন্ট অ্যাভেডিস সেফেরিয়ান, বাইপার্টিজ্যান পলিসি সেন্টারের সিনিয়র ফেলো ড্যান গ্লিকম্যান, বাংলাদেশে নিযুক্ত কানাডীয় হাইকমিশনার হেদার ক্রুডেন, কেয়ার ইউএসএর প্রেসিডেন্ট হেলেন গেইল, পিস অ্যান্ড সিকিউরিটি জর্জটাউন ইউনিভার্সিটির নির্বাহী পরিচালক (ইনস্টিটিউট ফর উইমেন) মেলানে ভারভির, বিকেএমইএর সহসভাপতি মোহাম্মদ হাতেম, বুয়েটের অধ্যাপক মুজিবুর রহমান, ইউএস কনজিউমার প্রডাক্ট সেফটি কমিশনের সাবেক কমিশনার ন্যান্সি নর্ড, লি অ্যান্ড ফাংয়ের নির্বাহী পরিচালক রিক ডারলিং, জাতীয় গার্মেন্ট শ্রমিক কর্মচারী লীগের সভাপতি সিরাজুল ইসলাম, জাতীয় শ্রমিক লীগের নির্বাহী কমিটির সভাপতি শুক্কুর মাহমুদ এবং বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক ওয়াজেদ-উল ইসলাম খান।