১২ কোম্পানির লভ্যাংশ ঘোষণা
পুঁজিবাজারে তালিকাভুক্ত ১২টি কোম্পানি তাদের শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। আজ মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। কোম্পানিগুলো হলো: জাহিনটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড, দেশ গার্মেন্টস, মেট্রো স্পিনিং, ডেসকো, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, স্ট্যান্ডার্ড সিরাকিস, ফু-ওয়াং ফুডস, আলহাজ টেক্সটাইল, উসমানিয়া গ্লাস, আনলিমা ইয়ার্ন, কেয়া কসমেটিকস ও রেনউইক যজ্ঞেশ্বর।জাহিনটেক্স: জাহিনটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালনা পর্ষদ গত ৩০ জুন শেষ হওয়া অর্থবছরের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। প্রতিষ্ঠানটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এ-সংক্রান্ত রেকর্ড ডেট ১৫ নভেম্বর।প্রতিষ্ঠানটি আরও জানায়, গত ৩০ জুন পর্যন্ত প্রতিষ্ঠানটির করপরবর্তী প্রকৃত মুনাফা নয় কোটি ৪৬ লাখ ৮০ হাজার টাকা, শেয়ারপ্রতি আয় (ইপিএস) ২.৩৪ টাকা, শেয়ারপ্রতি প্রকৃত সম্পদমূল্য (এনএভি) ৩৮.৭৮ টাকা এবং প্রতি শেয়ারে নিট অপারেটিং ক্যাশ ফ্লো পাঁচ টাকা।মেট্রো স্পিনিং: মেট্রো স্পিনিংয়ের পরিচালনা পর্ষদ গত ৩০ জুন শেষ হওয়া অর্থবছরের জন্য ১০ শতাংশ শেয়ার লভ্যাংশ ঘোষণা করেছে। প্রতিষ্ঠানটির এজিএম আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এ-সংক্রান্ত রেকর্ড ডেট ১৫ নভেম্বর।প্রতিষ্ঠানটি আরও জানায়, গত ৩০ জুন পর্যন্ত প্রতিষ্ঠানটির ইপিএস ১.১১ টাকা, শেয়ার প্রতি প্রকৃত সম্পদমূল্য (এনএভি) ২১.৫৫ টাকা এবং প্রতি শেয়ারে নিট অপারেটিং ক্যাশ ফ্লো ১.৩২ টাকা।ডেসকো: ডেসকোর পরিচালনা পর্ষদ গত ৩০ জুন শেষ হওয়া অর্থবছরের জন্য ১০ শতাংশ নগদ ও ১৫ শতাংশ শেয়ার লভ্যাংশ ঘোষণা করেছে। প্রতিষ্ঠানটির এজিএম আগামী ২ জানুয়ারি অনুষ্ঠিত হবে। এ-সংক্রান্ত রেকর্ড ডেট ৭ নভেম্বর।প্রতিষ্ঠানটি আরও জানায়, গত ৩০ জুন পর্যন্ত প্রতিষ্ঠানটির করপরবর্তী প্রকৃত মুনাফা ৮৩ কোটি ৮৫ লাখ ১০ হাজার টাকা, ইপিএস ৩.২২ টাকা, শেয়ারপ্রতি এনএভি ৪০.৫৪ টাকা এবং প্রতি শেয়ারে নিট অপারেটিং ক্যাশ ফ্লো ১৪.০৩ টাকা।অলিম্পিক ইন্ডাস্ট্রিজ: অলিম্পিক ইন্ডাস্ট্রিজের পরিচালনা পর্ষদ গত ৩০ জুন শেষ হওয়া অর্থবছরের জন্য ১০ শতাংশ নগদ ও ৫০ শতাংশ শেয়ার লভ্যাংশ ঘোষণা করেছে। প্রতিষ্ঠানটির এজিএম আগামী ২৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এ-সংক্রান্ত রেকর্ড ডেট ২২ নভেম্বর।প্রতিষ্ঠানটি আরও জানায়, গত ৩০ জুন পর্যন্ত প্রতিষ্ঠানটির ইপিএস ৮.৯১ টাকা, শেয়ারপ্রতি এনএভি ২২.৩৭ টাকা এবং প্রতি শেয়ারে নিট অপারেটিং ক্যাশ ফ্লো ১০.১০ টাকা।স্ট্যান্ডার্ড সিরামিক: স্ট্যান্ডার্ড সিরামিকের পরিচালনা পর্ষদ গত ৩০ জুন শেষ হওয়া অর্থবছরের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। প্রতিষ্ঠানটির এজিএম আগামী ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এ-সংক্রান্ত রেকর্ড ডেট ৮ নভেম্বর।উসমানিয়া গ্লাস: উসমানিয়া গ্লাসের পরিচালনা পর্ষদ গত ৩০ জুন শেষ হওয়া অর্থবছরের জন্য ২০ শতাংশ শেয়ার লভ্যাংশ ঘোষণা করেছে। প্রতিষ্ঠানটির এজিএম আগামী ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এ-সংক্রান্ত রেকর্ড ডেট ২৬ নভেম্বর।ফু-ওয়াং ফুডস: ফু-ওয়াং ফুডসের পরিচালনা পর্ষদ গত ৩০ জুন শেষ হওয়া অর্থবছরের জন্য ১২ শতাংশ শেয়ার লভ্যাংশ ঘোষণা করেছে। প্রতিষ্ঠানটির এজিএম আগামী ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এ-সংক্রান্ত রেকর্ড ডেট ১৯ নভেম্বর।আলহাজ টেক্সটাইল: আলহাজ টেক্সটাইলের পরিচালনা পর্ষদ গত ৩০ জুন শেষ হওয়া অর্থবছরের জন্য ১০ শতাংশ শেয়ার লভ্যাংশ ঘোষণা করেছে। প্রতিষ্ঠানটির এজিএম আগামী ২০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এ-সংক্রান্ত রেকর্ড ডেট ১৮ নভেম্বর।আনলিমা ইয়ার্ন: আনলিমা ইয়ার্নের পরিচালনা পর্ষদ গত ৩০ জুন শেষ হওয়া অর্থবছরের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। প্রতিষ্ঠানটির এজিএম আগামী ২৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এ-সংক্রান্ত রেকর্ড ডেট ১১ নভেম্বর।অন্যদিকে কেয়া কসমেটিকসের পরিচালনা পর্ষদ ১০ শতাংশ শেয়ার লভ্যাংশ ও রেনউইক যজ্ঞেশ্বরের পরিচালনা পর্ষদ ২২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ডিএসইর ওয়েবসাইট সূত্রে এসব তথ্য জানা যায়।