প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় অবস্থিত যমুনা সার কারখানা কোম্পানি লিমিটেডের (জেএফসিএল) ইউরিয়া প্লান্টে গত শনিবার আবার যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় মাত্র ১২ ঘণ্টার মধ্যেই উৎপাদন বন্ধ হয়ে গেছে।জেএফসিএল সূত্রে জানা যায়, কারখানায় যান্ত্রিক ত্রুটি, বার্ষিক যান্ত্রিক মেরামত ও গ্যাস সরবরাহ না থাকায় ১১০ দিন সার উৎপাদন বন্ধ থাকার পর গত শুক্রবার উৎপাদন শুরু করা হয়। ১২ ঘণ্টায় ৫০০ মেট্রিক টন সার উৎপাদিত হওয়ার পর শনিবার আবার ইউরিয়া প্লান্টের যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় সার উৎপাদন বন্ধ হয়ে যায়।জেএফসিএলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. আহসানুজ্জামান গতকাল রোববার প্রথম আলোকে জানান, আগামী দু-তিন দিনের মধ্যে ইউরিয়া প্লান্টের যান্ত্রিক ত্রুটি মেরামত করে সার উৎপাদনে যাওয়া যাবে বলে তাঁরা ধারণা করছেন।