১২ প্রতিষ্ঠানকে নির্দিষ্ট করে দিয়েছে এসইসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুঁজিবাজারে তালিকাভুক্তির জন্য সরকারি মালিকানাধীন বিভিন্ন কোম্পানির সম্পদ ও দায় পুনর্মূল্যায়নের জন্য ১২টি মূল্যায়নকারী প্রতিষ্ঠানকে নির্দিষ্ট করে দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। এসইসির নির্বাহী পরিচালক এ টি এম তারিকুজ্জামানের সই করা এক বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানগুলোর নামের তালিকা প্রকাশ করা হয়েছে।প্রতিষ্ঠানগুলো হলো: রহমান মোস্তফা আলম অ্যান্ড কোম্পানি চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস, এম.জে আবেদীন অ্যান্ড কোম্পানি চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস, এ ওহাব অ্যান্ড কোম্পানি চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস, খান ওহাব শফিক রহমান অ্যান্ড কোম্পানি চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস, হোদাভাসি চৌধুরী অ্যান্ড কোম্পানি চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস, মালেক সিদ্দিকী ওয়ালী চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস, আতা খান অ্যান্ড কোম্পানি চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস, এ মতিন অ্যান্ড কোম্পানি চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস, এ বি সাহা অ্যান্ড কোম্পানি চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস, এম. আর.এইচ দে অ্যান্ড কোম্পানি চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস, সাইফুল শামসুল আলম অ্যান্ড কোম্পানি চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস এবং এসএফ আহমেদ অ্যান্ড কোম্পানি চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস।এসইসি সূত্র জানায়, কোন প্রতিষ্ঠানকে নির্দিষ্ট করা হবে, তা নির্ধারণের জন্য সরকারের পক্ষ থেকে কাজের অভিজ্ঞতা, ছাত্র সংখ্যা ইত্যাদি বিবেচনায় একটি মানদণ্ড ঠিক করে দেওয়া হয়েছিল। এই মানদণ্ড অনুযায়ী যেসব প্রতিষ্ঠান ৬০ শতাংশের বেশি নম্বর পেয়েছে সেসব প্রতিষ্ঠানকেই এসইসি যোগ্য বলে বিবেচনায় নিয়েছে। জানা গেছে, এসইসির কাছে মোট ১৩টি প্রতিষ্ঠান আবেদন জমা দিয়েছিল। এর মধ্যে কেবল একটি প্রতিষ্ঠান নির্দিষ্ট মানদণ্ড উত্তীর্ণ হতে পারেনি।সরকারি মালিকানাধীন কোম্পানিগুলোর সম্পদ এবং দায় পুনর্মূল্যায়নের ক্ষেত্রে অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ কর্তৃক চলতি বছরের এপ্রিল মাসে প্রণীত নীতিমালার পরিশিষ্ট-১ অনুসরণ করতে বলা হয়।একই সঙ্গে সরকারি তালিকাভুক্ত কোম্পানির সম্পদ পুনর্মূল্যায়নকারী প্রতিষ্ঠানের কাছ থেকে একটি অঙ্গীকারনামা নিতে হবে। যেখানে উল্লেখ থাকবে সম্পদ পুনর্মূল্যায়নকারী প্রতিষ্ঠানের স্টক ব্রোকার ডিলার ও মার্চেন্ট ব্যাংকের কোনো মালিকানা নেই। সম্পদ ও দায় পুনর্মূল্যায়নের কাজ সম্পন্ন হলে এসব কোম্পানির পুঁজিবাজারে তালিকাভুক্তির কাজ অনেকটাই অগ্রসর হবে বলে মনে করা হচ্ছে।