১২ বছর পর ১৬ এপ্রিল যশোর চেম্বারের নির্বাচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১২ বছর পর ১৬ এপ্রিল যশোর চেম্বারের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে।যশোর চেম্বারের এবারের নির্বাচনে সম্মিলিত ব্যবসায়ী পরিষদ ও ব্যবসায়ী ঐক্য ফোরাম নামে দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে।সম্মিলিত ব্যবসায়ী পরিষদ ও ব্যবসায়ী ঐক্য ফোরাম উভয় প্যানেলের প্রার্থীরা এখন ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে নির্বাচনী প্রচার-প্রচারণা চালাতে ব্যস্ত রয়েছেন। যশোর চেম্বারে এবার ভোটার হয়েছেন ৬৭৫ জন।এদিকে গতকাল সোমবার যশোর প্রেসক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে ফোরামের পক্ষে ১০ দফার নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন প্রার্থী সৈয়দ সাজ্জাদুল করিম। এতে লিখিত বক্তব্য দেন ফোরামের নেতা মিজানুর রহমান। অনুষ্ঠানে এই প্যানেলের ১৮ জন প্রার্থী উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে ফোরামের নেতারা বলেন, বাণিজ্য মন্ত্রণালয়ের নীতিমালা অনুযায়ী দুই বছর পরপর চেম্বারের নির্বাচন হওয়ার কথা। কিন্তু গুটিকতক ব্যবসায়ী নেতার কারণে ১২ বছর ধরে যশোর চেম্বারের নির্বাচন অনুষ্ঠিত হয়নি।ফোরামের নেতারা অভিযোগ করে বলেন, দুর্বল নেতৃত্বের কারণে যশোরে শিল্পের বিকাশ ঘটেনি এবং এই অঞ্চলের সম্ভাবনাময় বিসিক শিল্প, নওয়াপাড়ার ব্যবসাকেন্দ্র ও বেনাপোল স্থলবন্দরের কার্যক্রমেও স্থবিরতা বিরাজ করছে।