১২ বছরে অ্যাপোলো হসপিটালস ঢাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

অ্যাপোলো হসপিটালস ঢাকা সফলভাবে ১২ বছরে পদার্পণ করেছে। এ উপলক্ষে গতকাল রোববার বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে অ্যাপোলো হসপিটালস ঢাকার চিফ অপারেটিং অফিসার রত্নদীপ চাষকার বলেন, ‘আমরা গর্বিত ও কৃতজ্ঞ, বিগত ১২ বছর ধরে অনেক রোগী চিকিৎসার জন্য বিদেশে না গিয়ে আন্তর্জাতিক মানের স্বাস্থ্যসেবা নিতে আমাদের ওপর আস্থা রেখেছেন।’ অনুষ্ঠানে আরও বক্তব্য দেন অ্যাপোলো হসপিটালস ঢাকার স্বতন্ত্র পরিচালক চাকলাদার মনসুরুল আলম, এসটিএস গ্রুপের চিফ এক্সিকিউটিভ অফিসার মো. পারভেজ সাইফুল ইসলাম প্রমুখ। বিজ্ঞপ্তি