১২ মে পদ্মা অয়েলের এজিএম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী ১২ মে পুঁজিবাজারে তালিকাভুক্ত রাষ্ট্রায়ত্ত কোম্পানি পদ্মা অয়েলের বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। গতকাল রোববার প্রতিষ্ঠানটির পর্ষদ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে পদ্মা অয়েলের কোম্পানি-সচিব মহিউদ্দিন আহমেদ জানিয়েছেন।মহিউদ্দিন আহমেদ আরও জানান, হাইকোর্টের কোম্পানি বেঞ্চের কাছে আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট এই কোম্পানির আবেদন গ্রহণ করে কোম্পানিকে রায়ের সার্টিফায়েড কপি প্রাপ্তির ৬০ দিনের মধ্যে স্থগিত ৪১তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠানের আদেশ প্রদান করেন। এরই পরিপ্রেক্ষিতে গতকাল অনুষ্ঠিত পর্ষদ সভায় ১২ মে এজিএমের তারিখ নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া ৩৫৪তম পর্ষদ সভায় ঘোষিত রেকর্ড ডেট (০৪.০৪.২০১১) এবং লভ্যাংশ ঘোষণা (৫০ শতাংশ শেয়ার ও ৫০ শতাংশ নগদ) বহাল রয়েছে বলেও জানান তিনি।এর আগে গত ২০ মার্চ পদ্মা অয়েল কোম্পানি লিমিটেডের আগের লভ্যাংশ অবৈধ ও নতুন করে লভ্যাংশ ও বার্ষিক সাধারণ সভা ঘোষণার আদেশ দেন হাইকোর্ট।এর আগে গত ২০ মার্চ পদ্মা অয়েল কোম্পানি লিমিটেডের ঘোষিত লভ্যাংশ ও বার্ষিক সাধারণ সভা (এজিএম) অবৈধ ঘোষণা করেন হাইকোর্ট।ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সরাসরি তালিকাভুক্ত আইনের বিধি ৩০-এর নিয়ম উপেক্ষা করে পদ্মা অয়েল কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদ ২০০৯ এবং ২০১০ অর্থবছরের জন্য ১০০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল। ক্ষুদ্র বিনিয়োগকারীদের পক্ষে আজিজ আহমেদ নামের এক বিনিয়োগকারী পরিচালনা পর্ষদের অবৈধ লভ্যাংশ ঘোষণাকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট পিটিশন (নম্বর: ২৩/২০১১) দায়ের করে রুল এবং স্থগিতাদেশ নেন। ২০ মার্চ উভয় পক্ষের শুনানি শেষে হাইকোর্ট প্রতিষ্ঠানের ঘোষিত লভ্যাংশ এবং এজিএমকে অবৈধ ঘোষণা করেন।সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ঘোষিত লভ্যাংশ নিয়ে আইনি জটিলতার কারণে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ গত বছরের ৩০ মার্চ পদ্মা অয়েল লিমিটেডের লেনদেন বন্ধ করে দেয়। বিনিয়োগকারীদের বৃহত্তর স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে ওই দিন ডিএসইর ওয়েবসাইটে বলা হয়।ডিএসই সূত্রে জানা যায়, ২০১০ সালের ১৮ ডিসেম্বর পদ্মা অয়েলের পরিচালনা পর্ষদ শেয়ার হোল্ডারদের জন্য ১০০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে। একই সঙ্গে ২০১১ সালের ৫ মার্চ বেলা ১১টায় বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ ঘোষণা দেওয়া হয়, যার রেকর্ড ডেট ছিল গত বছরের ৬ জানুয়ারি।কিন্তু ঘোষিত ওই নগদ লভ্যাংশে সন্তুষ্ট না হয়ে একজন বিনিয়োগকারী হাইকোর্টে রিট দায়ের করেন। ওই রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট গত বছরের ২ জানুয়ারি প্রতিষ্ঠানটির ঘোষিত লভ্যাংশ, এজিএম ও রেকর্ড ডেটের ওপর তিন মাসের স্থগিতাদেশ জারি করেন। পরে পদ্মা অয়েল হাইকোর্টের দেওয়া ওই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আবেদন করে। এরই পরিপ্রেক্ষিতে আপিল বিভাগের চেম্বার জজ হাইকোর্টের দেওয়া আগের সিদ্ধান্ত স্থগিত করেন। তবে এ ক্ষেত্রে আপিল বিভাগের আদেশের আগেই পূর্বঘোষিত রেকর্ড ডেটের তারিখ পার হয়ে যায়। এ পরিস্থিতিতে নতুন করে রেকর্ড ডেটের প্রয়োজন দেখা দেয়।পরে গত বছরের ২০ মার্চ পদ্মা অয়েলের পরিচালনা পর্ষদ আবারও আগের ১০০ শতাংশ নগদ লভ্যাংশের পরিবর্তে ৫০ শতাংশ নগদ ও ৫০ শতাংশ শেয়ার লভ্যাংশ ঘোষণা করে। এ ছাড়া ৩০ এপ্রিল বেলা ১১টায় এজিএমের তারিখ ও ৪ এপ্রিল রেকর্ডের তারিখ ঘোষণা দেয়।