১২ সদস্যপদ বিক্রি করবে ডিএসই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন করে ১২টি সদস্যপদ বিক্রি করবে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ। গত ৮ আগস্ট ডিএসইর পরিচালনা পর্ষদের ৭১২তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। ডিএসই প্রকাশিত ‘পাক্ষিক পুঁজিবাজার’ সূত্রে এ তথ্য জানা গেছে। প্রতিটি সদস্যপদের মূল্য ৩২ কোটি দুই লাখ টাকা প্রস্তাব করা হয়েছে। এরই মধ্যে পাঁচটি সদস্যপদ ক্রয়ে পাঁচ প্রতিষ্ঠান আগ্রহ দেখিয়েছে।ডিএসই সূত্র জানায়, গত ৮ আগস্ট এমএইচ সিকিউরিটিজের সদস্যপদ বিক্রি করা হয়। স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড সর্বোচ্চ ৩২ কোটি দুই লাখ টাকা দিয়ে এর সদস্যপদ কিনে নেয়।নতুন সদস্যপদ কিনে নিতে যে পাঁচটি প্রতিষ্ঠান আগ্রহ দেখিয়েছে সেগুলো হলো: ঢাকা সিকিউরিটিজ লিমিটেড, ট্রাস্ট ব্যাংক লিমিটেড, মেঘনা লাইফ ইনস্যুরেন্স লিমিটেড, রাহাত রিয়েল এস্টেট কনস্ট্রাকশন লিমিটেড ও এএনডব্লিউ অ্যাসোসিয়েশন লিমিটেড।এর আগে ২০১০ সালে উত্তরার নিকুঞ্জে ডিএসইর ভবন নির্মাণের জন্য প্রায় সোয়া ১৭ কোটি টাকা দরে তিনটি সদস্যপদ বিক্রি করা হয়েছিল। ২০০৯ ও ২০১০ সালে শেয়ারবাজারের অস্বাভাবিক উত্থানের প্রেক্ষাপটে ডিএসইর সদস্যপদ ১৬০ কোটি টাকা পর্যন্ত উঠেছিল। তবে অব্যাহত দরপতনে ডিএসইর সদস্যপদের দরও অনেক কমে গেছে বলে মনে করছেন বাজারসংশ্লিষ্টরা।