১২টি কোম্পানি নিয়ে ডিএসইকে তদন্তের নির্দেশ
শেয়ারবাজারে গত ১৫ দিনে ১২টি স্বল্প মূলধনি কোম্পানির অস্বাভাবিক মূল্যবৃদ্ধি পাওয়ার কারণ অনুসন্ধানের জন্য ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) নির্দেশ দেওয়া হয়েছে।
গতকাল বৃহস্পতিবার পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিএসইসি যেসব কোম্পানির অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণ অনুসন্ধানের নির্দেশ দিয়েছে সেগুলো হলো লিগ্যাসি ফুটওয়্যার, দেশ গার্মেন্টস, বিডি অটোকার, রহিমা ফুড, ইনফরমেশন সার্ভিস, মুন্নু স্ট্যাফলার, মডার্ন ডায়িং, আনোয়ার গ্যালভানাইজিং, জেএমআই সিরিঞ্জ, হাক্কানি পাল্প, ইনটেক অনলাইন ও আলহাজ টেক্সটাইল। ১৫ কার্যদিবসের মধ্যে ডিএসইকে এই তদন্ত প্রতিবেদন কমিশনে জমা দিতে হবে।
এসব কোম্পানির শেয়ারের দাম ১৫ দিনে ৫০ থেকে ১৫০ শতাংশ পর্যন্ত বেড়েছে।