১৩ দিন পর সচল বাংলাবান্ধা স্থলবন্দর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাবান্ধা স্থলবন্দর
বাংলাবান্ধা স্থলবন্দর

ঈদ, পূজা ও সাপ্তাহিক ছুটির কারণে টানা ১৩ দিন বন্ধ থাকার পর গত সোমবার সকাল থেকে তেঁতুলিয়ার বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি শুরু হয়েছে। গত ৩০ সেপ্টেম্বর স্থলবন্দরটির আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ হয়। বাংলাদেশ, ভারত ও নেপালের আমদানি-রপ্তানিকারক ও সিঅ্যান্ডএফ এজেন্টরা যৌথভাবে বন্দরের কার্যক্রম বন্ধের এই সিদ্ধান্ত নিয়েছিলেন। তবে সোমবার পণ্য আমদানি-রপ্তানি শুরু হওয়ায় বন্দরে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। বেসরকারি পরিচালনাকারী প্রতিষ্ঠান বাংলাবান্ধা স্থলবন্দর লিমিটেডের ব্যবস্থাপক কাজী আল তারেক প্রথম আলোকে বলেন, ১৩ দিন পর সোমবার থেকে বন্দরের আমদানি-রপ্তানির কার্যক্রম শুরু হয়েছে। স্থলবন্দরের সহকারী কমিশনার মো. আবদুল আলীম বলেন, টানা বন্ধের পর এ বন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম এখন স্বাভাবিক রয়েছে। পঞ্চগড় প্রতিনিধি