১৩৭ শুল্ক ও মূসক কর্মকর্তা বদলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শুল্ক ও মূল্য সংযোজন কর (মূসক) বিভাগে একযোগে ১৩৭ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) মাঠপর্যায়ের কার্যালয়ের অতিরিক্ত কমিশনার, প্রথম সচিব, যুগ্ম কমিশনার, দ্বিতীয় সচিব ও সহকারী কমিশনার পদমর্যাদার এসব কর্মকর্তার রদবদল হলো।গত শনিবার এ বদলির আদেশ দেয় এনবিআর। অতিরিক্ত কমিশনার, যুগ্ম কমিশনার ও প্রথম সচিব পর্যায়ের ২৪ জন কর্মকর্তা রয়েছেন। এ ছাড়া ১১৩ জন সহকারী কমিশনারকে বদলি করা হয়েছে।