১৪ মে এমবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ট্রাস্টি সভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত এমবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ট্রাস্টি সভা ১৪ মে অনুষ্ঠিত হবে। আজ রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ ডিএসইর ওয়েবসাইটে প্রকাশিত সংবাদে বলা হয়, ডিএসই তালিকাভুক্তি আইন অনুযায়ী এমবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ট্রাস্টি সভা ১৪ মে বিকেল তিনটায় অনুষ্ঠিত হবে।
সভায় অন্যান্য বিষয়ের সঙ্গে গত ৩১ মার্চ শেষ হওয়া অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।