১৪ হাজার টাকায় এলইডি টিভি আনল ওয়ালটন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাজারে ১৩ হাজার ৯০০ টাকায় নতুন মডেলের ১৯ ইঞ্চি এলইডি টেলিভিশন এনেছে ওয়ালটন। এ ছাড়া ২৪ ইঞ্চি এলইডি টিভি পাওয়া যাবে ১৯ হাজার ৯০০ টাকায়। ৩৫ হাজার ৯০০ টাকায় ইন্টারনেটভিত্তিক স্মার্ট টিভিও এনেছে প্রতিষ্ঠানটি। প্রতিষ্ঠানটির দাবি, এসব টেলিভিশন আমদানি করা টেলিভিশনের চেয়ে উন্নতমানের, দামসাশ্রয়ী ও বিদ্যুৎ খরচ কম। পরিচালক (অপারেটিভ) উদয় হাকিম বলেন, তাঁরা এলইডি টিভির দাম আরও কমানোর চেষ্টা করছেন। বিশ্বসেরা মান বজায় রেখে এসব টিভি উৎপাদন করা হচ্ছে। প্রকৌশলী মোস্তফা নাহিদ হোসেন বলেন, তাঁদের এসব টিভিতে ১৭০-১৭৮ ডিগ্রি কোণ থেকেও নিখুঁত ও ঝকঝকে ছবি দেখা যাবে। বিজ্ঞপ্তি।