১৪০০ কোটি ডলারের রেকর্ড রেমিট্যান্স

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১২-১৩ অর্থবছরে দেশে রেকর্ড পরিমাণ রেমিট্যান্স এসেছে প্রবাসী বাংলাদেশিদের কাছ থেকে। এর পরিমাণ এক হাজার ৪০০ কোটি মার্কিন ডলার ছাড়িয়েছে। বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।বাংলাদেশ ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, গত অর্থবছরে প্রবাসী বাংলাদেশিদের পাঠানো রেমিট্যান্সের পরিমাণ দাঁড়িয়েছে এক হাজার ৪৪৬ কোটি মার্কিন ডলার। ২০১১-১২ অর্থবছরে এর পরিমাণ ছিল এক হাজার ২৮৪ কোটি মার্কিন ডলার। আর ২০১০-১১ অর্থবছর ছিল এক হাজার ১৬৫ কোটি মার্কিন ডলার।এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর সচিবালয়ের মহাব্যবস্থাপক এ এফ এম আসাদুজ্জামান প্রথম আলো ডটকমকে বলেন, ‘গত অর্থবছর প্রবাসী বাংলাদেশিদের কাছ থেকে রেকর্ড পরিমাণ রেমিট্যান্স এসেছে। বাংলাদেশের ইতিহাসে এটাই সর্বোচ্চ রেমিট্যান্স।’