১৪৯১ পরিচালকের শেয়ার ২ শতাংশের কম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর উদ্যোক্তা-পরিচালকদের মধ্যে এক হাজার ৪৯১ জনের ধারণকৃত শেয়ারসংখ্যা দুই শতাংশের কম রয়েছে। আজ মঙ্গলবার ডিএসই এ তথ্য প্রকাশ করেছে।প্রকাশিত ওই তথ্যে বলা হয়, উদ্যোক্তা-পরিচালকদের মধ্যে এক হাজার ৪৯১ জন শূন্য থেকে দুই শতাংশের কম শেয়ার ধারণ করছেন। এর মধ্যে দশমিক ১ শতাংশ বা তার কম ধারণ করছেন ৪১৩ জন। শূন্য দশমিক ১ থেকে শূন্য দশমিক ৫ শতাংশ রয়েছে ৩৫৮ জনের হাতে, শূন্য দশমিক ৫ থেকে ১ শতাংশ ধারণ করছেন ৩২১ জন আর ১ শতাংশ থেকে ২ শতাংশ পর্যন্ত শেয়ার ধারণকারীর সংখ্যা ৩৯৯ জন।এ দিকে তালিকাভুক্ত কোম্পানিগুলোর মধ্যে ৩৮ কোম্পানির উদ্যোক্তা-পরিচালকদের সম্মিলিতভাবে ৩০ শতাংশের কম শেয়ার রয়েছে। এসইসির ঘোষণা অনুযায়ী, ১৪৯১ জন উদ্যোক্তা-পরিচালককে ব্যক্তিগতভাবে ২ শতাংশ এবং ৩৮ কোম্পানির উদ্যোক্তা-পরিচালককে সম্মিলিতভাবে ২ শতাংশ শেয়ার ধারণ করতে হবে।প্রসঙ্গত, গত ১৫ নভেম্বর এসইসির পক্ষ থেকে কোম্পানির উদ্যোক্তা-পরিচালকদের সম্মিলিতভাবে কমপক্ষে নিজ কোম্পানির ৩০ শতাংশ এবং ব্যক্তিগতভাবে প্রত্যেককে ২ শতাংশ শেয়ার কেনার ব্যাপারে বাধ্যবাধকতা আরোপ করে। এরই পরিপ্রেক্ষিতে তালিকাভুক্ত কোম্পানিগুলোর কাছে এ-সংক্রান্ত তথ্য চেয়ে পাঠায় ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ। সর্বশেষ আজ মঙ্গলবার পর্যন্ত ২০০টি কোম্পানি তাদের তথ্য ডিএসইতে প্রদান করেছে বলে ডিএসই সূত্রে জানা গেছে।