১৫ ডিসেম্বর ব্যবসায়ীদের সাদা পতাকার প্রতিবাদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সারা দেশের সব ব্যবসায়ী চেম্বার ও সমিতির নেতারা ১৫ ডিসেম্বর নিজ নিজ কার্যালয় ও ব্যবসাপ্রতিষ্ঠানের সামনের সড়কে সাদা পতাকা নিয়ে প্রতিবাদী অবস্থান কর্মসূচি পালন করবেন।
চলমান রাজনৈতিক অস্থিরতার প্রতিবাদ এবং ব্যবসাবান্ধব পরিবেশ সৃষ্টির দাবিতে রাজপথে নেমে এ প্রতিবাদ জানাবেন ব্যবসায়ীরা।
রাজধানীর মতিঝিলে ফেডারেশন ভবনে আজ বুধবার দুপুরে সংবাদ সম্মেলন করে এ কর্মসূচি ঘোষণা করেছেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমদ।
সংবাদ সম্মেলনে এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি আনিসুল হক, এ কে আজাদ, আকরাম হোসেন, বিজিএমইএর সভাপতি আতিকুল ইসলাম, বিটিএমএর সভাপতি জাহাঙ্গীর আলামীন, বিকেএমইএর সহসভাপতি মোহাম্মদ হাতেম উপস্থিত ছিলেন।