১৫ মার্চের মধ্যে বাজেট প্রস্তাব চায় রাজস্ব বোর্ড
অন্য বছরের মতো এবারও সব বাণিজ্য সংগঠন ও সমিতির কাছে আগামী ২০১৪-১৫ অর্থবছরের বাজেট প্রস্তাবনা আহ্বান করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
আগামী ১৫ মার্চের মধ্যে বাজেট প্রস্তাবসমূহ পাঠানোর জন্য অনুরোধ করেছে এনবিআর। গত সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিগগিরই চেম্বার ও সমিতিগুলোর সঙ্গে প্রাক-বাজেট আলোচনা শুরু করবে এনবিআর।
এসব চেম্বার ও সমিতিকে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ে পাঠানোর পাশাপাশি ই-মেইলে এনবিআরে পাঠানোর অনুরোধ করা হয়েছে। ই-মেইল ঠিকানা [email protected] এবং nbrbudget2014 @yahoo.com ।
যেসব প্রতিষ্ঠান, সংস্থা বা দপ্তর কোনো চেম্বার বা সমিতির সদস্য নয়, তারাও সরাসরি এনবিআরে বাজেট প্রস্তাব জমা দিতে পারবে। প্রস্তাবসমূহ এনবিআর গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে।
অংশগ্রহণমূলক বাজেট প্রণয়নের জন্য এনবিআর কয়েক বছর ধরে প্রাক-বাজেট আলোচনা করছে।