প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২০১৪ সালের জন্য ১৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে নোভারটিস বাংলাদেশ লিমিটেড। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক শেখ নাহার মাহমুদ এবং অর্থ ও প্রশাসন পরিচালক সাজ্জাদ রহিম চৌধুরী লভ্যাংশের চেকটি বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (নোভারটিসের জে ভি পার্টনার) চেয়ারম্যান মোহাম্মদ ইকবালের কাছে হস্তান্তর করেন।
চেক হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের উৎপাদন ও গবেষণা বিভাগের পরিচালক মোহাম্মদ আলতাফ উদ্দিন শেখ এবং পরিকল্পনা ও বাস্তবায়ন বিভাগের পরিচালক এ এইচ এম মুনিরুল ইসলাম খান। বিজ্ঞপ্তি।