১৫ শতাংশ নগদ লভ্যাংশ দেবে সামিট অ্যালায়েন্স পোর্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুঁজিবাজারে তালিকাভুক্ত সেবা খাতের কোম্পানি সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেড শেয়ারধারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। প্রতিষ্ঠানটি ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দেবে। সামিট অ্যালায়েন্স পোর্টের পক্ষ থেকে আজ মঙ্গলবার এ ঘোষণা দেওয়া হয়। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে প্রকাশিত সংবাদে বলা হয়, প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ গত ৩১ ডিসেম্বর শেষ হওয়া অর্থবছরের জন্য এই লভ্যাংশ ঘোষণা করেছে। এ-সংক্রান্ত বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১১ মে অনুষ্ঠিত হবে। রেকর্ড ডেট ৩১ মার্চ।
এদিকে ২০১২ অর্থবছরের চেয়ে ২০১৩ অর্থবছরে সামিট অ্যালায়েন্স পোর্টের শেয়ারপ্রতি আয় বা ইপিএস কমেছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, ৩১ ডিসেম্বর পর্যন্ত তাদের ইপিএস হয়েছে ৮৮ পয়সা, যা আগের বছরের চেয়ে ৪৭ পয়সা কম। ২০১২ সালে প্রতিষ্ঠানটির ইপিএস হয়েছিল এক টাকা ৩৫ পয়সা।