১৫ শতাংশ শেয়ার লভ্যাংশ দেবে জিকিউ বলপেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি জিকিউ বলপেন শেয়ারধারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। প্রতিষ্ঠানটি ১৫ শতাংশ শেয়ার লভ্যাংশ দেবে। আজ রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবাসইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

ডিএসইর ওয়েবসাইটে প্রকাশিত সংবাদে বলা হয়, জিকিউ বলপেনের পরিচালনা পর্ষদ গত ৩১ ডিসেম্বর শেষ হওয়া অর্থবছরের জন্য এই লভ্যাংশ ঘোষণা করেছে। এ-সংক্রান্ত বার্ষিক সাধারণ সভা (এজিএম) ২৫ মে অনুষ্ঠিত হবে। রেকর্ড ডেট ৮ মে।

এদিকে ২০১২ অর্থবছরের চেয়ে ২০১৩ অর্থবছরে জিকিউ বলপেনের শেয়ারপ্রতি আয় বা ইপিএস কমেছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, ৩১ ডিসেম্বর পর্যন্ত তাদের ইপিএস হয়েছে তিন টাকা ২৩ পয়সা, যা আগের বছরের চেয়ে চার টাকা ২৩ পয়সা কম। ২০১২ সালে প্রতিষ্ঠানটির ইপিএস হয়েছিল সাত টাকা ৮৬ পয়সা।