১৫০ কোটি টাকা অগ্রিম আয়কর দিল গ্রামীণফোন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান নাসিরউদ্দিন আহমেদের কাছে ২০০৯-১০ অর্থবছরের অগ্রিম আয়করের মাসিক কিস্তি হিসেবে গ্রামীণফোন লিমিটেড গতকাল মঙ্গলবার ১৫০ কোটি টাকা জমা দেয়। গ্রামীণফোনের উপপ্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রধান অর্থ কর্মকর্তা রায়হান শামসী এনবিআরের চেয়ারম্যানের কাছে চেকটি হস্তান্তর করেন। এ সময় এনবিআর এবং গ্রামীণফোনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।চেক হস্তান্তর অনুষ্ঠানে এনবিআরের চেয়ারম্যান নাসিরউদ্দিন আহমেদ বলেন, গ্রামীণফোন নিয়মিত ট্যাক্স প্রদানের মাধ্যমে অন্যদের জন্য একটি ভালো দৃষ্টান্ত সৃষ্টি করছে।রায়হান শামসী বলেন, একটি দায়িত্বশীল প্রতিষ্ঠান হিসেবে গ্রামীণফোন ব্যবসায়িক প্রবৃদ্ধির সঙ্গে সঙ্গে জাতীয় কোষাগারকেও সমৃদ্ধ করে যাচ্ছে। এ প্রতিষ্ঠানটি দেশের উন্নয়নে অবদান রাখতেও প্রতিশ্রুতিবদ্ধ।গত তিন বছর ধরে গ্রামীণফোন দেশের সর্বোচ্চ আয়করদাতা প্রতিষ্ঠানের অবস্থানে আছে। প্রতিষ্ঠার পর থেকে ২০০৯ সালের ডিসেম্বর পর্যন্ত প্রতিষ্ঠানটি জাতীয় কোষাগারে মোট ১৪ হাজার ৭৯০ কোটি টাকা প্রদান করেছে। বিজ্ঞপ্তি।