১৫০০ কৃষককে ই-কৃষি সেবা দেবে গ্রামীণ ইন্টেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের ১ হাজার ৫০০ কৃষককে মুঠোফোনভিত্তিক ই-কৃষি সেবা দেবে সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান গ্রামীণ ইন্টেল সোশ্যাল বিজনেস (জিআইএসবি) লিমিটেড। বেসরকারি উন্নয়ন সংস্থা রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশনের (আরআরএফ) সহযোগিতায় এ সেবা দেওয়া হবে। এ জন্য গতকাল বুধবার রাজধানীর জিআইএসবির প্রধান কার্যালয়ে প্রতিষ্ঠান দুটির মধ্যে সমঝোতা চুক্তি হয়েছে।
আরআরএফের নির্বাহী পরিচালক ফিলিপ বিশ্বাস ও জিআইএসবির প্রধান পরিচালন কর্মকর্তা (সিসিও) পাভেল হক নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন। চুক্তি অনুযায়ী, গ্রামীণ ইন্টেলের তৈরি একটি ই-কৃষি সফটওয়্যারের কারিগরি সহায়তায় আরআরএফ কৃষকদের এ সেবা দেবে। যশোরে অবস্থিত আরআরএফের বিভিন্ন শাখা কার্যালয়ে এসে নির্দিষ্ট অঙ্কের বিনিময়ে কৃষকেরা সেবাটির লাইসেন্স কিনতে পারবেন।