১৬ দিনে ৪.১৬ কোটি টাকা মুনাফা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইস্টার্ন হাউজিং লিমিটেডের শেয়ারের সিরিয়াল ট্রেডিংয়ের একটি ঘটনা চিহ্নিত করেছে তদন্ত কমিটি। অনুসন্ধানে দেখা গেছে, ২০১০ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত সময়কালে দুজন বিনিয়োগকারী সিরিয়াল ট্রেডিংয়ের মাধ্যমে ইস্টার্ন হাউজিংয়ের শেয়ারের মূল্যবৃদ্ধি ঘটিয়ে মুনাফা করেছেন যা আইনের লঙ্ঘন বলে অভিহিত করেছে কমিটি। উদাহরণ হিসেবে বলা হয়েছে, ২৭ জুলাই থেকে ১৯ আগস্ট পর্যন্ত আবু সাদাত মো. সায়েম এবং আবদুল মোবিন মোল্লাহ (প্রথমোক্ত ব্যক্তির ভাই) নিজ নিজ এবং যুগ্ম হিসাবে (আটটি ভিন্ন বিও হিসাবে) প্রতিদিন একাধিক লেনদেনের মাধ্যমে বাজারে এই শেয়ারের মোট লেনদেনের প্রায় ২৫ শতাংশ সম্পন্ন করেছে। এ সময়কালে ইস্টার্ন হাউজিংয়ের শেয়ারমূল্য গড়ে ৭৫০ থেকে ১৩৪৫ টাকায় উন্নীত হয়। এসব হিসাবের মাধ্যমে গড় মূল্যের মোট ৫,৮৬,৯২০টি শেয়ার ৪৮ কোটি ১৮ লাখ টাকায় ক্রয় করা হয় এবং ২৫৫২৪০টি শেয়ার ২৫ কোটি ৮১ লাখ টাকায়। এতে ১৬ দিনের সময়কালে প্রায় চার কোটি ১৪ লাখ টাকা মুনাফা হয়।