১৬ মার্চ সামিট অ্যালায়েন্স পোর্টের পর্ষদ সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুঁজিবাজারে তালিকাভুক্ত সেবা খাতের কোম্পানি সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেডের পরিচালনা পর্ষদ সভা ১৬ মার্চ অনুষ্ঠিত হবে। আজ মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে প্রকাশিত সংবাদে বলা হয়, সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেডের পর্ষদ সভা ১৬ মার্চ বেলা সাড়ে তিনটায় অনুষ্ঠিত হবে। সভায় অন্যান্য বিষয়ের সঙ্গে গত ৩১ ডিসেম্বর শেষ হওয়া অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। একই সঙ্গে সভায় গত অর্থবছরের লভ্যাংশ ঘোষণা করা হতে পারে।