১৬ লাখ ডলার ব্যয়ে এ দেশে প্রশিক্ষণকেন্দ্র করবে ওয়ালমার্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের তৈরি পোশাক কারখানাগুলোর কর্মপরিবেশ উন্নত করতে ‘পরিবেশ, স্বাস্থ্য ও নিরাপত্তা একাডেমি’ প্রতিষ্ঠা করবে বিশ্বব্যাপী পোশাকের বড় ক্রেতা প্রতিষ্ঠান ওয়ালমার্ট।যুক্তরাষ্ট্রভিত্তিক এনজিও ইনস্টিটিউট অব সাসটেইনেবল কমিউনিটিজকে (আইএসসি) একাডেমি প্রতিষ্ঠায় গত মঙ্গলবার ১৬ লাখ ডলার অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছে ওয়ালমার্ট। একাডেমিটি দেশের পোশাক কারখানার কর্মীদের অগ্নি ও কর্মক্ষেত্রের নিরাপত্তা বিষয়ে প্রশিক্ষণ দেবে।ওয়ালমার্টের ওয়েবসাইটে মঙ্গলবার দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।গত বছরের নভেম্বরে সাভারের তাজরীন গার্মেন্টসে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১২ জন শ্রমিক নিহত হওয়ার পর প্রতিষ্ঠানটি এমন উদ্যোগ নিচ্ছে।আইএসসির প্রেসিডেন্ট বলেন, একাডেমি প্রতিষ্ঠিত হলে প্রতিবছর দুই হাজার কারখানা ব্যবস্থাপককে প্রশিক্ষণ দেওয়া সম্ভব হবে।