১৬ শতাংশ নগদ ও ৫ শতাংশ শেয়ার লভ্যাংশ দেবে সাউথইস্ট ব্যাংক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি সাউথইস্ট ব্যাংক শেয়ারধারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। প্রতিষ্ঠানটি ১৬ শতাংশ নগদ ও ৫ শতাংশ শেয়ার লভ্যাংশ দেবে। সাউথইস্ট ব্যাংকের পক্ষ থেকে আজ মঙ্গলবার এ ঘোষণা দেওয়া হয়।
আজ ডিএসইর ওয়েবসাইটে প্রকাশিত সংবাদে বলা হয়, প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ গত ৩১ ডিসেম্বর শেষ হওয়া অর্থবছরের জন্য এই লভ্যাংশ ঘোষণা করেছে। এ-সংক্রান্ত বার্ষিক সাধারণ সভা (এজিএম) ৩১ মার্চ বসুন্ধরা কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে। এজিএমের রেকর্ড ডেট ১৩ মার্চ।
এদিকে ২০১২ অর্থবছরের চেয়ে ২০১৩ অর্থবছরে সাউথইস্ট ব্যাংকের শেয়ারপ্রতি আয় বা ইপিএস বেড়েছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, ৩১ ডিসেম্বর পর্যন্ত তাদের কনসোলিডেটেড ইপিএস হয়েছে তিন টাকা ৮৭ পয়সা, যা আগের বছরের চেয়ে এক টাকা ৯৮ পয়সা বেশি। ২০১২ সালে প্রতিষ্ঠানটির মুনাফা হয়েছিল এক টাকা ৮৯ পয়সা।
আজ লেনদেনের শুরুতে সাউথইস্ট ব্যাংকের শেয়ারের দাম ৪ দশমিক ৫৫ শতাংশ বা এক টাকা বেড়ে লেনদেন চলে ২৩ টাকায়।