১৭টি নতুন সিটি এটিএম উদ্বোধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সম্প্রতি সিটি ব্যাংক একই দিনে দেশের বিভিন্ন স্থানে ১৭টি এটিএম বুথ স্থাপন ও চালু করেছে। গ্রাহকেরা এই এটিএম বুথগুলোতে তাঁদের ভিসা ডেবিট কার্ড, ভিসা ক্রেডিট কার্ড এবং আমেরিকান এক্সপ্রেস ক্রেডিট কার্ড ব্যবহার করে টাকা উত্তোলন ও অন্যান্য সেবা নিতে পারবেন। এই ১৭টি এটিএম বুথের মাধ্যমে সিটি ব্যাংকের নিজস্ব এটিএম বুথের সংখ্যা দাঁড়াল ৪৩। নতুন এটিএম বুথগুলো ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট ও বগুড়ায় স্থাপিত হয়েছে। বিজ্ঞপ্তি।