১৭তম বর্ষপূর্তিতে ক্রাউন সিমেন্টের চতুর্থ ইউনিট চালু
এমআই সিমেন্ট ফ্যাক্টরি লিমিটেডের (ক্রাউন সিমেন্ট) ১৭তম বর্ষপূর্তিতে কোম্পানির চতুর্থ প্রোডাকশন বা উৎপাদন ইউনিটের উদ্বোধন করা হয়েছে।১৭তম বর্ষপূতি উপলক্ষে ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গতকাল আয়োজিত এক অনুষ্ঠানে কোম্পানির চেয়ারম্যান মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও ব্যবস্থাপনা পরিচালক মো. খবিরউদ্দিন মোল্লা নতুন উৎপাদন ইউনিটের উদ্বোধন করেন।অনুষ্ঠানে দেশ-বিদেশি অতিথিদের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশে ডেনমার্কের রাষ্ট্রদূত সেন্ড ওলিং, মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারের (যাত্রাবাড়ী-গুলিস্তান) প্রকল্প ব্যবস্থাপক খোন্দকার মাহবুব আলম, ভারতের ত্রিপুরা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি এম এল দেবনাথ, ক্রাউন সিমেন্টের ভারতীয় ডিলার অঞ্জন দেবনাথ প্রমুখ।জাহাঙ্গীর আলম জানান, মানসম্পন্ন সিমেন্ট উৎপাদন ও বাজারজাত করার প্রত্যয়ে ১৯৯৪ সালের ডিসেম্বরে এমআই সিমেন্টের ৬০০ মেট্রিক টন উৎপাদন ক্ষমতাসম্পন্ন প্রথম ইউনিটের যাত্রা শুরু হয়। গতকাল তিন হাজার মেট্রিক টন ক্ষমতাসম্পন্ন চতুর্থ ইউনিটের উদ্বোধনের ফলে কোম্পানির দৈনিক সিমেন্ট উৎপাদনের ক্ষমতা দাঁড়াল মোট পাঁচ হাজার ৮০০ মেট্রিক টন। বিজ্ঞপ্তি।