১৭০ দিন পর যমুনা সার কারখানায় উ ৎ পাদন শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টানা ১৭০ দিন বন্ধ থাকার পর জামালপুরের সরিষাবাড়ীতে অবস্থিত যমুনা সার কারখানা কোম্পানি লিমিটেডে (জেএফসিএল) গতকাল সোমবার বেলা ১১টা থেকে আবার উ ৎ পাদন শুরু হয়েছে।জেএফসিএল সূত্রে জানা গেছে, ইরি-বোরো মৌসুমে বিদ্যু ৎ সরবরাহ সচল রাখার কথা উল্লেখ করে গত ২৬ মার্চ এক সরকারি নির্দেশে যমুনা সার কারখানা কোম্পানি লিমিটেডে (জেএফসিএল) গ্যাসের সরবরাহ বন্ধ করে দেওয়া হয়। এতে কারখানাটির উ ৎ পাদন কার্যক্রম বন্ধ হয়ে যায়।জেএফসিএল সূত্রে জানা গেছে, টানা ১৭০ দিন বন্ধ থাকায় যমুনা সার কারখানায় ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৪০০ কোটি টাকা।যমুনা সার কারখানা কোম্পানি লিমিটেডের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) অচিন্ত্য কুমার দেব প্রথম আলোকে জানান, দীর্ঘদিন গ্যাসের সরবরাহ বন্ধ থাকার পর গতকাল সোমবার উ ৎ পাদন শুরু হয়েছে। তবে তিনি আরও জানান, কারখানায় উ ৎ পাদন শুরু হলেও গ্যাসের চাপ খুবই কম, যা শিগগির বাড়ানো প্রয়োজন। তা না হলে উ ৎ পাদন আবারও বন্ধ হয়ে যাবে।