১৮ আগস্ট ব্যাংকের শাখা খোলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আসন্ন ঈদুল ফিতরের আগে লেনদেনের সুবিধার্থে ১৮ আগস্ট তফসিলি ব্যাংকের শাখা খোলা থাকবে।বাংলাদেশ ব্যাংক গত রোববার এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে। এতে বলা হয়, লেনদেনের সুবিধার্থে ছুটি থাকা সত্ত্বেও ১৮ আগস্ট যথাযথ নিরাপত্তা নিশ্চিত করে ব্যাংকগুলো নিজেদের বিবেচনায় সব অথবা নির্দিষ্ট কিছু শাখা খোলা রাখবে।প্রজ্ঞাপনে আরও বলা হয়, বিমান, সমুদ্র ও স্থলবন্দরসংলগ্ন বাণিজ্যিক ব্যাংকের বৈদেশিক মুদ্রা লেনদেনকারী (এডি) সব শাখা শুক্র ও শনিবার খোলা রাখা যাবে। একই সঙ্গে আমদানি-রপ্তানি বাণিজ্য লেনদেন সংশ্লিষ্ট অন্যান্য এডি শাখাগুলোর মধ্যে যেসব শাখা খোলা রাখা প্রয়োজন সেসব শাখা ব্যাংকগুলো তাদের নিজস্ব বিবেচনায় খোলা রাখতে হবে। সব অথবা সুনির্দিষ্ট কিছু শাখা খোলা রাখার নির্দেশনাটি বলবৎ আছে বলে এতে উল্লেখ করা হয়।