১৮ দিন পর সচল ভোমরা স্থলবন্দর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টানা ১৮ দিন বন্ধ থাকার পর অবশেষে গতকাল বুধবার থেকে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু হয়েছে।বাংলাদেশের ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন ও ঘোজাডাঙা সিঅ্যান্ডএফ এমপ্লয়িজ (কার্গো) ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ডাকা ধর্মঘট প্রত্যাহারের ফলে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হলো। গত মঙ্গলবার ভারতের পশ্চিমবঙ্গের বসিরহাট মহকুমা প্রশাসকের কার্যালয়ে এক বৈঠকে ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত হয়।ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্ট সমিতির সভাপতি নেছারউদ্দিন ও সাধারণ সম্পাদক অহিদুল ইসলাম জানান, ছয় মাস আগে ভারতের ঘোজাডাঙা বিদ্যাধারী সেতুর ওপর দিয়ে ১০ চাকার ট্রাক চলাচল বন্ধ করে দেওয়া হয়। তাঁরা ঘোজাডাঙা সিঅ্যান্ডএফ সমিতির সঙ্গে মিলে সেতুটির ওপর ট্রাক চলাচলের অনুমতি দেওয়ার দাবিতে ১৯ জানুয়ারি থেকে ধর্মঘট শুরু করেন। ভোমরা স্থলবন্দরের সহকারী কাস্টমস কমিশনার মো. আল-আমিন জানান, ১৮ দিনের ধর্মঘটে সরকার প্রায় ৩০ কোটি টাকার রাজস্ব আয় থেকে বঞ্চিত হয়েছে।