১৮ বছরেপ্রিমিয়ার ব্যাংক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৮ বছরে পদার্পণ করেছে বেসরকারি খাতের প্রিমিয়ার ব্যাংক। এ উপলক্ষে গত মঙ্গলবার ব্যাংকটির প্রধান কার্যালয়ে কেক কাটাসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। ব্যাংকটির চেয়ারম্যান এইচ বি এম ইকবাল, পরিচালক আব্দুস সালাম মুর্শেদী, বি এইচ হারুন, উপদেষ্টা এহসান খসরু, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক খোন্দকার ফজলে রশিদ এ সময় উপস্থিত ছিলেন। বর্ষপূর্তি অনুষ্ঠানে ব্যাংকের গ্রাহকদের জন্য নতুন সেবা ‘প্রিমিয়ার স্বনির্ভর ও প্রিমিয়ার স্বপ্ন, হোম লোন ফর ফ্রিডমফাইটার্স, ইএমভিকার্ডস ও রেজিস্ট্রেশন রিটায়ারমেন্ট ডিপোজিট প্ল্যান’ সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন ব্যাংকের এমডি। প্রিমিয়ার ব্যাংক ১৯৯৯ সালে যাত্রা শুরু করে।বিজ্ঞপ্তি।