১৮ মাসের ওয়ারেন্টিসহ রহিমআফরোজের আইপিএস বিপণন শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১৮ মাসের ওয়ারেন্টিসহ আইপিএস বাজারজাতকরণের ঘোষণা দিয়েছে রহিমআফরোজ আইপিএস। ঢাকায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সম্প্রতি আয়োজিত এক অনুষ্ঠানে এ ঘোষণা দেওয়া হয়। রহিমআফরোজ ডিস্ট্রিবিউশনস লিমিটেডের মহাব্যবস্থাপক ও ইলেকট্রনিকস ব্যবসার প্রধান ইয়ামিন শরীফ চৌধুরী নতুন এই ১৮ মাসের ওয়ারেন্টি সিস্টেমের উদ্বোধন করেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে কোম্পানির মহাব্যবস্থাপক (ডিলার সেলস) জসিম উদ্দিন সরকার, বিপণন ব্যবস্থাপক খালেদ হাসানসহ ঊর্ধ্বতন কর্মকর্তা ও ডিলাররা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে বলা হয়, দেশে ক্রমবর্ধমান লোডশেডিংয়ের যন্ত্রণা থেকে ক্রেতাসাধারণকে মুক্তি দিতে রহিমআফরোজ ডিস্ট্রিবিউশনস লিমিটেড এই উদ্যোগে নিয়েছে। রহিমআফরোজ আইপিএসের ক্রেতারা অন্যান্য সুবিধার সঙ্গে এখন থেকে মডেলভেদে বর্ধিত ওয়ারেন্টির সুবিধা পাবেন। বিজ্ঞপ্তি।