১৯ কোম্পানির শেয়ারের কোনো বিক্রেতা নেই
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ রোববার চাঙাভাবের মধ্য দিয়ে লেনদেন চলছে। প্রথম ঘণ্টা শেষে ডিএসইতে তালিকাভুক্ত ১৯টি কোম্পানির কোনো শেয়ার বিক্রেতা নেই। একইসঙ্গে সাতটি মিউচুয়াল ফান্ডের কোনো ক্রেতা নেই। এ সময় স্টক এক্সচেঞ্জটিতে সূচক বাড়ে ২৯৪ পয়েন্ট। সঙ্গে বেড়েছে লেনদেন হওয়া প্রায় সবগুলো কোম্পানির শেয়ারের দাম। ডিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা যায়, দুপুর ১২টার দিকে বিক্রেতাশূন্য হওয়া কোম্পানিগুলো হলো, ব্যাংক এশিয়া, বিডি সার্ভিস, বিজিআইসি, ব্র্যাকএসবন্ড, সিটি ব্যাংক, গ্রামীণফোন, ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিসেস, ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক, কে অ্যান্ড কিউ, লিব্রা ইনফিউশন, মার্কেন্টাইল ইনস্যুরেন্স, মুন্নু স্টাফলার, নিটল ইনস্যুরেন্স, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, ওয়ান ব্যাংক, ফার্মা এইড, পাইওনিয়ার ইনস্যুরেন্স, সমরিতা হাসপাতাল ও সিঙ্গার বিডি। একই সময় ছয়টি মিউচুয়াল ফান্ড ক্রেতাশূন্য হয়ে পড়ে। এগুলো হলো, প্রথম আইসিবি মিউচুয়াল ফান্ড, দ্বিতীয় আইসিবি মিউচুয়াল ফান্ড, তৃতীয় আইসিবি মিউচুয়াল ফান্ড, চতুর্থ আইসিবি মিউচুয়াল ফান্ড, পঞ্চম আইসিবি মিউচুয়াল ফান্ড, সপ্তম আইসিবি মিউচুয়াল ফান্ড ও ইবিএল এনআরবি মিউচুয়াল ফান্ড।