১৯,৫০০ কোটি টাকা ঋণ দেবে আশা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্ষুদ্রঋণ প্রদানকারী সংস্থা অ্যাসোসিয়েশন ফর সোশ্যাল অ্যাডভান্সমেন্ট (আশা) ২০১৫-১৬ অর্থবছরে ১৯ হাজার ৫০০ কোটি টাকা ঋণ দেবে। সম্প্রতি আশার ৩৬তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এ লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। এতে সভাপতিত্ব করেন সংস্থাটির চেয়ারপারসন তাহরুন্নেসা আবদুল্লাহ। সভাটি সঞ্চালনা করেন আশা ইন্টারন্যাশনালের পরিচালক মোহাম্মদ আজীম হোসেন। এতে সংস্থার সার্বিক কার্যক্রম তুলে ধরেন আশার সভাপতি সফিকুল হক চৌধুরী। গতকাল শনিবার এক বিজ্ঞপ্তিতে আশা আরও জানায়, আগামী বছর ঋণ দেওয়া হবে প্রায় ৬৬ লাখ দরিদ্র মানুষকে। আর সংস্থার উদ্বৃত্ত আয় থেকে বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নে ব্যয় করা হবে ৫০ কোটি টাকা।
বিজ্ঞপ্তি