২ ডিসেম্বর থেকে ঢাকা ও কলম্বো পথে মিহিন লঙ্কার ফ্লাইট শুরু
শ্রীলঙ্কার মিহিন লঙ্কা আগামী ২ ডিসেম্বর থেকে ঢাকা ও কলম্বোর মধ্যে সরাসরি ফ্লাইট চালু করতে যাচ্ছে। ‘বিনা মূল্যে খাবারসহ বিমানে মিহিন লঙ্কার আতিথেয়তা উপভোগ করুন’ স্লোগান নিয়ে নতুন এ পথে যাত্রা শুরু করছে বিমান সংস্থাটি।এই পথে মিহিন লঙ্কা এয়ারবাস এ৩২০/এ৩২১ বিমানে প্রতি মঙ্গল, বৃহস্পতি ও রোববার সপ্তাহে তিনটি ফ্লাইট পরিচালনা করবে এবং মালেসহ অন্যান্য গন্তব্যে সুবিধাজনক সংযোগ থাকবে। বিমান দুটিতে যথাক্রমে ১৭৭টি এবং ২১০টি আসন রয়েছে।ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বেলা ১১টা ২৫ মিনিটে অবতরণ করে দুপুর ১২টা ২৫ মিনিটে কলম্বোর উদ্দেশে ঢাকা ত্যাগ করবে মিহিন লঙ্কার ফ্লাইট।মিহিন লঙ্কার প্রধান নির্বাহী কপিলা চন্দ্র সেনা এ প্রসঙ্গে বলেন, ‘বাংলাদেশের রাজধানীতে সরাসরি ফ্লাইট চালু করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। ফ্লাইটটি তিনটি সার্কভুক্ত রাজধানী শহর ঢাকা, কলম্বো ও মালেকে সংযুক্ত করবে।’বাংলাদেশে মিহিন লঙ্কার জিএসএ নিযুক্ত হয়েছে উইংস এভিয়েশন লি.। জিএসএর ব্যবস্থাপনা পরিচালক মাহবুবুল আলম জানান, এ ফ্লাইটটি চালু হলে ঢাকা-কলম্বো ভ্রমণ সময় আগের ১৩ ঘণ্টার স্থলে সাড়ে তিন ঘণ্টায় নেমে আসবে। তিনি আশা প্রকাশ করেন, ফ্লাইট চালুর ফলে ওই দুটি সার্কভুক্ত দেশের মাঝে পর্যটন ও ব্যবসার প্রসার ঘটবে।উল্লেখ্য, বাংলাদেশি ভ্রমণকারীরা শ্রীলঙ্কা ও মালেতে ‘অন এরাইভাল’ ভিসা পাবেন।মিহিন লঙ্কা ২ ডিসেম্বর থেকে মালেতে এবং ৪ ডিসেম্বর থেকে ইন্দোনেশিয়ার জাকার্তায় ফ্লাইট পরিচালনা শুরু করবে।মিহিন লঙ্কা ২০০৭ সালের ২৪ এপ্রিল যাত্রা শুরু করে। এটি বন্দরনায়েকে আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুবাই, কুয়েত, গয়া, তিরুচিড়াপল্লি ও বারানসিতে ফ্লাইট পরিচালনা করছে। বন্দরনায়েকে বিমানবন্দরে এয়ারলাইনটির নিজস্ব চেক-ইন কাউন্টার আগমনকারী যাত্রীদের জন্য ব্যাগেজ বেল্ট রয়েছে। বিজ্ঞপ্তি।