২ থেকে ৬ জানুয়ারি রিহ্যাবের আবাসন মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী ২ থেকে ৬ জানুয়ারি আবাসন খাতের সবচেয়ে বড় সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) আবাসন মেলা অনুষ্ঠিত হবে। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘রিহ্যাব ফেয়ার ২০১২’ নামে এই মেলার আয়োজন করা হয়েছে। এরই মধ্যে মেলার স্টল বরাদ্দ করা হয়েছে।গতকাল শনিবার সন্ধ্যায় এক অনুষ্ঠানে উন্মুক্ত লটারির মাধ্যমে এবারের মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে স্টল বরাদ্দ দেওয়া হয় বলে আজ রোববার রিহ্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে।রিহ্যাবের সাধারণ সম্পাদক আনিসুজ্জামান ভূঁইয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, মোট ২১৫টি রিয়েল এস্টেট অ্যান্ড ডেভেলপার প্রতিষ্ঠান ও সাতটি ভবন নির্মাণসামগ্রী নির্মাতা প্রতিষ্ঠানসহ মোট ২২২টি প্রতিষ্ঠান এবারের মেলায় অংশ নিচ্ছে। মেলার সহস্পন্সর রয়েছে ১৪টি প্রতিষ্ঠান।স্টল বরাদ্দ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে রিহ্যাবের সাধারণ সম্পাদক আনিসুজ্জামান ভূঁইয়া, রিহ্যাব ফেয়ার স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান মো. আবদুর রহিম খান, কো-চেয়ারম্যান মো. আবদুর রশীদ, সদস্য মোহাম্মদ আনসার আলী, মোহাম্মদ আল-আমীন ও ফেয়ার স্ট্যান্ডিং কমিটির অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।