২ শতাংশ সুদের হারে কৃষিঋণ দিলে ব্যাংকগুলোকে ৬ শতাংশ ভর্তুকি দেওয়া হবে: গভর্নর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান বলেছেন, মসলাজাতীয় ফসল চাষে বাণিজ্যিক ব্যাংক কৃষকদের দুই শতাংশ সুদের হারে কৃষিঋণ দিলে ওই ঋণের ওপর ছয় শতাংশ ভর্তুকি দেওয়া হবে। গতকাল বৃহস্পতিবার মুন্সিগঞ্জের জয়মনটোপে কৃষি ব্যাংকের ৯৬২তম শাখার উদ্বোধনী অনুষ্ঠানে গভর্নর এ কথা বলেন।আতিউর রহমান বলেন, বাংলাদেশ প্রতিবছর ১২ হাজার ৫০০ কোটি টাকার মরিচ আমদানি করে থাকে। অথচ কৃষকেরা স্থানীয়ভাবে মরিচ উৎপাদন বাড়ালে এই বিপুল পরিমাণ টাকা দেশে রাখা সম্ভব। তিনি আরও বলেন, কৃষি উৎপাদন বৃদ্ধির মাধ্যমে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে পারলে বাংলাদেশ ২০৩০ সালের মধ্যে বিশ্বের ৩০তম অর্থনৈতিক সমৃদ্ধশালী দেশে পরিণত হবে।অনুষ্ঠানে গভর্নর ২৭ জন কৃষকের মধ্যে নয় লাখ ৪৩ হাজার টাকা বিতরণ করেন। কৃষি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোখতার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে ব্যাংকের চেয়ারম্যান খন্দকার ইব্রাহিম খালেদসহ জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বাসস।