২০ কোটি ডলার দেবে বিশ্বব্যাংক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

দেশে গরিব মানুষের জীবনমান উন্নয়নে ২০ কোটি ডলার দেবে বিশ্বব্যাংক। নতুন জীবনমান উন্নয়ন প্রকল্পের আওতায় এ অর্থ দেওয়া হবে।
বিশ্বব্যাংক ও অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) মধ্যে গতকাল মঙ্গলবার এ-সংক্রান্ত চুক্তি হয়েছে। ইআরডির এনইসি-২ সম্মেলনকক্ষে এ চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তিতে সই করেন ইআরডির অতিরিক্ত সচিব কাজী শফিকুল আযম ও বাংলাদেশে বিশ্বব্যাংকের ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর কিস্ট্রিনা ই কাইমস। আর প্রকল্পের চুক্তিতে সই করেন বাস্তবায়নকারী সংস্থা সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক এ জেড এম সাখাওয়াত হোসেন ও কিস্ট্রিনা ই কাইমস।