২০ বছর মেয়াদি ট্রেজারি বন্ডের নিলাম মঙ্গলবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ সরকারের ২০ বছর মেয়াদি ট্রেজারি বন্ডের নিলাম আগামী মঙ্গলবার অনুষ্ঠিত হবে।নিলামে ১০০ কোটি টাকা অভিহিত মূল্যের বন্ড ইস্যু করা হবে। এই বন্ডের জন্য বার্ষিক কাট অফ ঈল্ড হারে কুপন বা মুনাফা ষাণ্মাষিক ভিত্তিতে পরিশোধ করা হবে। এই নিলামে শুধু সরকারি সিকিউরিটিজের প্রাইমারি ডিলার হিসেবে নিয়োগপ্রাপ্ত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান দরপত্র দাখিল করতে পারবে। তবে অন্যান্য ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানও প্রাইমারি ডিলারের মাধ্যমে নিলামে দরপত্র জমা দিতে পারবে। অভিহিত মূল্যে প্রতি ১০০ টাকা মূল্যের বন্ড কেনার জন্য কাঙ্ক্ষিত ঈল্ড হার ও বন্ড ক্রয়ের পরিমাণ উল্লেখ করে বাংলাদেশ ব্যাংকের এমআই মডিউলের অনলাইনে দরপত্র দাখিলের পাশাপাশি সিল করা দরপত্র আগামী মঙ্গলবার বেলা ১১টার মধ্যে কেন্দ্রীয় ব্যাংকের ঢাকার মতিঝিল কার্যালয়েও জমা দেওয়া যাবে। বিজ্ঞপ্তি।