প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২০ রমজানের মধ্যে তৈরি পোশাকশ্রমিকদের এক মাসের মূল মজুরির সমপরিমাণ অর্থ ঈদ বোনাস হিসেবে দেওয়ার দাবি করেছে গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের বাড্ডা-রামপুরা-খিলগাঁও আঞ্চলিক কমিটি। রাজধানীর মালিবাগ চৌধুরীপাড়ায় গত শুক্রবার বিকেলে আয়োজিত সমাবেশে সংগঠনটির নেতারা এই দাবি জানিয়েছেন। শ্রমিকনেতারা আগামী বাজেটে পোশাকশ্রমিকদের জন্য আবাসন, রেশনিং ও স্বাস্থ্য খাতে বরাদ্দের দাবি জানান। সমাবেশে বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জলি তালুকদার, কোষাধ্যক্ষ এম এ শাহীন, আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক মঞ্জুর মঈন প্রমুখ। জলি তালুকদার বলেন, প্রতি ঈদেই পোশাকশ্রমিকদের একটি অংশ উৎসব ভাতা থেকে বঞ্চিত হয়। বিজ্ঞপ্তি