২০ শতাংশ লভ্যাংশ দেবে ইউসিবিএল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০ শতাংশ নগদ লভ্যাংশ দেবে ব্যাংকিং খাতের কোম্পানি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড (ইউসিবিএল)। ব্যাংকটির পক্ষ থেকে আজ রোববার এ ঘোষণা দেওয়া হয়।
আজ ডিএসইর ওয়েবসাইটে প্রকাশিত সংবাদে বলা হয়, প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ গত ৩১ ডিসেম্বর শেষ হওয়া অর্থবছরের জন্য এই লভ্যাংশ ঘোষণা করেছে। এ-সংক্রান্ত বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৭ এপ্রিল অনুষ্ঠিত হবে। রেকর্ড ডেট ১১ মার্চ।
এদিকে ২০১২ অর্থবছরের চেয়ে ২০১৩ অর্থবছরে ইউসিবিএলের শেয়ারপ্রতি আয় বা ইপিএস বেড়েছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, ৩১ ডিসেম্বর পর্যন্ত তাদের ইপিএস হয়েছে তিন টাকা ৬৬ পয়সা, যা আগের বছরের চেয়ে এক টাকা ৭৬ পয়সা বেশি। ২০১২ সালের একই সময়ে প্রতিষ্ঠানটির ইপিএস ছিল এক টাকা ৯০ পয়সা।
এ দিকে আজ লেনদেনের এক ঘণ্টা শেষে ইউসিবিএলের শেয়ারের দাম দশমিক ৩৬ শতাংশ বা ১০ পয়সা বেড়ে লেনদেন চলে ২৮ টাকায়।