২০ শতাংশ শেয়ার লভ্যাংশ দেবে আমরা টেকনোলজিস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুঁজিবাজারে তালিকাভুক্ত আমরা টেকনোলজিস লিমিটেড তাদের শেয়ার হোল্ডারদের ২০ শতাংশ শেয়ার লভ্যাংশ দেবে। আজ সোমবার ডিএসইর ওয়েবসাইটে এই তথ্য প্রকাশ করা হয়েছে। গতকাল রোববার প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় লভ্যাংশ দেওয়ার বিষয়টি অনুমোদন করা হয়।ডিএসইর ওয়েবসাইটে বলা হয়, আমরা টেকনোলজিসের পরিচালনা পর্ষদ গত ৩০ জুন শেষ হওয়া অর্থবছরের জন্য এই লভ্যাংশ ঘোষণা করে। প্রতিষ্ঠানটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৮ নভেম্বর অনুষ্ঠিত হবে। এজিএমের রেকর্ড ডেট ১৬ অক্টোবর।প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, গত ৩০ জুন পর্যন্ত তাদের করপরবর্তী মুনাফা পাঁচ কোটি ৮৮ লাখ ৫০ হাজার টাকা, শেয়ারপ্রতি আয় (ইপিএস) ২.৪৬ টাকা, শেয়ারপ্রতি প্রকৃত সম্পদমূল্য (এনএভি) ২৪.৫৩ টাকা এবং প্রতি শেয়ারে নিট অপারেটিং ক্যাশ ফ্লো ৪.৬৬ টাকা।